June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাজাহানপুরের মাঝিড়ায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ

আঃ ওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও মাঝিড়া বন্দরে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার সকাল ৮ টার সময় ডোমনপুকুর কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মাঝিড়া বন্দরে এসে এ গণসংযোগ কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারেকুল ইসলাম তারেক।

আরও উপস্থিত ছিলেন, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কার বিকল্প নেই। তারা সাধারণ জনগণকে সচেতন হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Viewed 3650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!