বগুড়ায় বিদেশ যাওয়ার পাওনা টাকাকে কেন্দ্র করে দালাল ও পাওনাদারে মধ্যে মারামারি : মিজানুর রহমান মতি আহত
আ: ওয়াহেদ ফকির : মোঃ মিজানুর রহমান মতি (৫০), পিতা মৃত জামাল উদ্দিন, সাং শালিখা, শাজাহানপুর। আত্মীয়কে বিদেশে যাওয়ার জন্য জনৈক মোঃ মেহেদী হাসান মুক্তার (৩৫) কে, (ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন)। উক্ত দালাল বিদেশে পাঠাতে অসামর্থ্য হলে, মিজানুর রহমান মতি, দলালের নিকট টাকা ফেরত চাইলে দালাল টাকা ফেরত দেয়ার নামে দীর্ঘদিন ধরে তাল বাহানা করছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়ন গোহাইল স্ট্যান্ডে দালালের কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে, মোঃ মিজানুর রহমান মতি লোকজন দালাল মেহেদী হাসান মুক্তারকে মারপিট শুরু করে, দালাল দৌড়ে গোহাইল স্ট্যান্ডে একটি দলীয় কার্যালয়ের ভিতর ঢুকে পড়ে। দলীয় কার্যালয় বসে থাকা লোকজন মোঃ মিজানুর রহমান মতির লোকজনকে মারপিট করতে নিষেধ করলে মোঃ মিজানুর রহমান মতি লোকজন গোহাইল ইউনিয়ন বিএনপির কার্যালয় বসে থাকা লোকজনের উপর হামলা চালায়। পরে দলীয় কার্যালয়ে বসে থাকা লোকজন পাল্টা মোঃ মিজানুর রহমান মতিকে মারপিট করে। মিজানুর রহমান মতি গুরুতর আহত হলে, স্থানীয় লোকজন মোঃ মিজানুর রহমান মতিকে উদ্ধার করে, বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
Viewed 3950 times


