May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জেডআরএফ নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার বগুড়া আগমন উপলক্ষে এম-ট্যাবের ফুলের শুভেচ্ছা

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ আগামী ১৮ই অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেডিকেল ক্যাম্প করার প্রেক্ষিতে আজ বগুড়ার সফরে আসেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্যার। বগুড়া গমন উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সেই সময় উপস্থিত ছিলেন বিএনপি’র মিডিয়া সেল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএমএ বগুড়া জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বিএমএ বগুড়া জেলার সদস্য সচিব ডা. এম. এ. ওয়াহেদ, ডাঃ আনিসুর রহমান, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ মোঃ মোসলে উদ্দিন হায়দার রাসেল, ডাঃ ফিরোজ লায়েল, ডাঃ মিজানুল হাসেম শাহীন, ডাঃ মো. আমিনুর রহমান হীরা, ডাঃ তাপস দাস, ডাঃ আব্দুল আলীম, ডাঃ সুলতান শরীফ মাহবুব, ও ডাঃ কাইয়ুম রাসেল। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন (ডলার), দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ (রাজু), সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ প্রমুখ।। আসন্ন ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বগুড়ায়। এই উপলক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের শহীদ জিয়া ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেডআরএফের পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।।

Viewed 5300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!