August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় অপহরণ মামলার আসামী আপেল ঢাকা খিলগাও মেরাদিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার

আ: ওয়াহেদ ফকির : বাদী মোছাঃ শাপলা বেগম (৪৫) এর মেয়ে ভিকটিম মোঃ আরশী নেছা সাবা (১৫) কে গত ২৬/০৮/২০২৫ তারিখ সকাল অনুমানিক ১১ টায় বগুড়া শহরের গোদারপাড়া বাজার পৌছামাত্রই বাদীর ২য় স্বামী এজাহার নামীয় ১নং আসামী মোঃ আপেল সরদার (৩৬), পিতা মোঃ আনিছার সরদার, সাং মুরুইল ছোট মিয়াপাড়া, থানা-কাহালু, বগুড়াসহ অজ্ঞাত নামা আসামী তাহাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক বাদীর মেয়েকে ফুসলাইয়া কৌশলে অপহণ করে নিয়ে যায়।
                                                                                     পরে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সদর থানার মামলা নং-৪৩ তারিখ-১০-০৯-২০২৫ খ্রিঃ ধারা-৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-০২ সদর কোম্পানী বসিলা মোহাম্মদপুর ঢাকা, র‌্যাব-৩ সিপিসি-৩ ঝিলপাড়া শাজাহানপুর ঢাকা এর যৌথ অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ আপেল সরদার (৩৬), পিতা মোঃ
                                                            আনিছার সরদার, সাং মুরুইল ছোট মিয়াপাড়া, থানা-কাহালু, জেলা বগুড়াকে ডিএমপি ঢাকা খিলগাও থানাধীন মেরাদিয়া বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

Viewed 4800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!