বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিপ্লব গ্রেফতার
আ: ওয়াহেদ ফকির : মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বগুড়া গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে (৩৭) গ্রেফতারকে করে ডিবি পুলিশ।
গত মঙ্গলবার বগুড়া শহরের এসপি ব্রীজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চক-ডঙর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
১৮ আগস্ট বগুড়া সদর থানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার ১৮১ নং আসামী মশিউর রহমান বিপ্লব।গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আদালতে পূরণ করা হবে।
Viewed 5050 times



