August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাহজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম গ্রেফতার

আ: ওয়াহেদ ফকির : বাদী মোছাঃ রেহেনা বেগম (৪৫) এর পৃত্রীহীন ও বুদ্ধি প্রতি বন্দি নাতনিকে গত ২০/০৮/২০২৫ তারিখ দুপুরে ২নং আসামী মোছাঃ নুরুন্নাহার (২৫), রহিমাবাদ দক্ষিন পাড়া গ্রামের পিতার বাড়ীতে ভিকটিম (১৮) কে কথা বলার ছলে ডাকিয়া নিয়ে তাহার পিতার ঘরে প্রবেশ করে দিয়ে বাহির থেকে দরজা আটকাইয়া দেয়। উক্ত ঘরের ভিতরে থাকা ১নং আসামী মোঃ শফিকুল ইসলাম
                                                                              (৩৪) পিতা গোলাম হোসেন সাং গয়নাকুড়ি থানা- শাজাহানপুর, বগুড়া ঘরের ভিতর থেকে বাদীর নাতনি ভিকটিম (১৮) কে, জোর করিয়া টানিয়া খাটের উপর নিয়া শোয়াইয়া মুখ চাপিয়া ধরিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পরে ভিকটিমের নানী বাদী হয়ে, বগুড়া শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৬ তারিখ-১০-০৯-২০২৫ খ্রিঃ ধারা- ৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এরই ধারাবাহিকতায়ঃ আজ
                                                                                     সোমবার সন্ধ্যা র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ শফিকুল ইসলাম (৩৪) পিতা গোলাম হোসেন সাং- গয়নাকুড়ি, শাজাহানপুর, বগুড়াকে শাজাহানপুর উপজেলার বড়নগর গ্রামে তার ভগ্নিপতি মোঃ আঃ মতিনের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাহার নিকট থেকে ১টি মোবাইল ফোন, ১টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

Viewed 4950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!