দীর্ঘ ২ যুগ পরে একটি স্বপ্ন পূরণ হলেও নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা
আশিক সুজনঃ বগুড়া এখন মহানগর।তবে মহানগরের বেশির ভাগ এলাকায় হালকা বৃষ্টিতে ডুবে যায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে। মহানগরের ০৪ নং ওয়ার্ডের কামাড়গাড়ী থেকে কুলিপট্টি পর্যন্ত অবহেলিত রাস্তাটি প্রায় দুই যুগ পরে সংস্কার হলেও এই এলাকতে নেই পানি নিষ্কাশনের কোন ধরনের ব্যবস্থা।
এক কথায় বলা যায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন’ই নেই এলাকাটিতে।প্রায় দুই যুগ আগে যে ড্রেনটি নির্মাণ করা হয়েছিল তা বালু,মাটি,পলেথিন দিয়ে এমন ভাবে ভরাট হয়ে গেছে,যে রাস্তার পাশে ড্রেনের দিকে তাকালে মনে হয় এখানে কোন ড্রেনেজ ব্যবস্থা ছিল না অতিতে।একটি স্বপ্ন পূরণ হলেও দূর্ভোগের শেষ কোথায় এমন প্রশ্ন’ই বিরাজ করছে এলাকাবাসী মনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, মহানগরের কামাড়গাড়ী রেলঘুমটি থেকে কুলিপট্টি পর্যন্ত এলাকাবাসী বরাবরই উন্নয়ন থেকে পিছিয়ে থাকে।মহানগরের অনান্য এলাকার উন্নয়ন হলেও উন্নয়ন থেকে বঞ্চিত হয় এই এলাকাবাসী।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাল্কা বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে রাস্তায় আর একটু ভারী বর্ষণে হাঁটু পানি জমে বাসা-বাড়িতে।একটি স্বপ্ন পূরণ হলেও ভোগান্তির শেষ হবে কবে!?

বগুড়া মহানগরের সচেতন মহল মনে করেন ,যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য ফেলা বন্ধে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।ঠুনকো অজুহাত কিংবা দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়,তবে সামান্য বৃষ্টিতেই এই বাণিজ্যিক এলাকাটি অচল ধ্বংসস্তূপে পরিণত হবে।
Viewed 2800 times