July 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় পূর্ব শক্রুতার জেরে যুবক কে কুপিয়ে হত্যা 

স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই তাকে খুঁজছিলেন প্রতিপক্ষের লোকজন। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কু*পিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে স্থানীয়রা র*ক্তা*ক্ত মর*দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, “আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে।”

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Viewed 1550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!