September 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ১৩৬ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারী ডিলার শাওন গ্রেফতার 

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী শিবগঞ্জ থানা এলাকা থেকে মোটরসাইকেল যোগে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল, আজ বুধবার (৮ জুলাই) দুপুরে বগুড়া সদর উপজেলা এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ -টু- বগুড়া চারমাথাগামী রাস্তার উপর একটি মাদক বিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ছানাউল একরাম শাওন (৩০) গ্রেফতার।

 

গ্রেফতারকৃত মাদকদ্রব্য ডিলার হলো, গাইবান্ধা জেলার, পলাশবাড়ী উপজেলা মহেশপুর ১ নং ওয়ার্ডের পিতা মৃতঃ জিল্লুর রহমান ছেলে, ছানাউল আকরাম শাওনকে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ আটক করতে সক্ষম হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি Apache RTR 150 মোটরসাইকেল, ২টি মোবাইল ও ৩ টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য, বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

Viewed 2300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!