June 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া মহানগর জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আঃ ওয়াহেদ ফকির,বগুড়াঃ আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টার সময় মালগ্রাম সিদ্দিকের মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

৮ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারী আব্দুল হাদি শফিক, নামিরুল হক জর্জিস, ওয়ার্ড জামায়াতের আমীর মাহবুবুর রহমান রানা, সেক্রেটারী শরিফুল ইসলাম, যুবনেতা নাজমুস সাকলাইন নাকিব, সাজ্জাদুর রহমান সুমন, আবু রায়হান, আপেল মাহমুদ প্রমুখ।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগনের স্বাস্থ্যসেবা সহ সকল উন্নয়নে কাজ করে যাচ্ছে। যুব সমাজের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্যকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। যুবকরাই পারে একটি সমাজকে ধ্বংসের দিক থেকে ফিরিয়ে এনে নির্মাণ ও উন্নয়নের পথে এগিয়ে নিতে। তিনি আরও বলেন, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বলেন, আগামীতে এলাকাবাসীর জন্য ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Viewed 300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!