বগুড়ায় সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, নারী সঙ্গী পুলিশ হেফাজতে
রুহুল আমিন শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত ‘সেঞ্চুরি মোটেল’ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৪৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৬ই জুন সকালে মোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোছা. মুর্শেদা নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও মোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৫ই জুন রাতে বিপুল চন্দ্র পাল ওই নারীকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষটি ভাড়া নেন। পরদিন (৬ই জুন) সকালে কক্ষের ভেতরে বিপুল চন্দ্রের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। বিষয়টি টের পেয়ে মোটেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সময় কক্ষে বিপুল চন্দ্রের সঙ্গে অবস্থান করছিলেন মোছা. মুর্শেদা নামের ওই নারী। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। আটককৃত নারী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সাবেক এই জনপ্রতিনিধির আকস্মিক ও রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয় এলাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
বগুড়া সদর থানার কর্মকর্তারা জানান, “মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল হাতে পাওয়ার পর এ- বিষয়ে বিস্তারিত জানা যাবে।” পুলিশ আরও জানিয়েছে যে, ঘটনাটির সকল দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ হওয়ার আগে জনসাধারণকে যেকোনো ধরনের বিভ্রান্তিকর মন্তব্য বা গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন
Viewed 450 times


