June 4, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ একজন সাধারন ভোক্তার অভিযোগের ভিত্তিতে, আজ বৃহস্পতিবার (৪ জুন) বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথার দই পট্টির শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার, বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এর একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটিকে ফাঙ্গাস যুক্ত দই বিক্রয় করার জন্য সংরক্ষণ করে রাখতে দেখা যায় এবং অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিভিন্ন ফাঙ্গাস যুক্ত দইয়ের সরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়, এবং এই সকল অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে শেরপুর দই ঘরের ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। এ সময়ে সাতমাথায় অবস্থিত বিভিন্ন দইয়ের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব প্রদান করেন মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মোহাম্মদ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার বগুড়া।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, জেলা পুলিশের একটি চৌকস টিম।

Viewed 1200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!