বগুড়ায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অনলাইন ডেস্কঃ শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির উদ্দিন এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসকরা।
সোমবার (১৮ মে) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ডা. মোসলে উদ্দিন রাসেল। তিনি বলেন, ডা. নাসির উদ্দিনের ওপর হামলা শুধু একজন চিকিৎসকের ওপর আঘাত নয়, বরং পুরো চিকিৎসক সমাজ ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নের দাবি জানান।
এ সময় ডা. নিয়ামুল বলেন, হামলার সঙ্গে জড়িতদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো চিকিৎসক লাঞ্ছনার শিকার হলে চিকিৎসক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।
Viewed 850 times




