May 19, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া দুপচাঁচিয়ায় অপহরণ মামলার আসামীসহ ১০ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে, বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামীরসহ ১০ জন গ্রেফতার।

গত রবিবার (১৭ মে) দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-১৩৬/১৭ (দুপঃ) মাদক মাসলার আসামী মোঃ মেহেরুল ইসলাম (৪৮), পিতা মৃত ইসমাইল হোসেন, সাং সাবলা তালোড়া। জিআর-১৪৬/২১ (দুপঃ) এর মাদক মামলার আসামী মোঃ হেলাল ফকির, পিতা মৃত আঃ রহমান, সাং দুবড়া। জিআর-১১৩/২২ (দুপঃ) মাদক মাসলার আসামী মোঃ সাদেকুল ইসলাম, পিতা মোঃ জয়নাল প্রাং, সাং-বড় ধাপ। জিআর-১০২/২২ (দুপঃ) মাদক মামালার আসামী মোঃ সাজু মন্ডল, পিতা মোঃ আহম্মদ মন্ডল, সাং বড় ধাপ। জিআর ১৫৩/১৭(দুপঃ) মাদক মামলার আসামী মোঃ ইসমাইল (২৮), পিতা মোঃ নাছির মন্ডল, সাং উত্তর মন্ডলপাড়া। জিআর-১১১/২৫(দুপঃ) এর আসামী মোঃ আব্দুল বারিক ভোদল (৩৮), পিতা মৃত খয়বর আলী ফকির, সাং ভাটাহার। প্রতারনার মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়৷

অপরদিকে অপহরণ মামলার আসামীঃ

দুপচাঁচিয়ার বাজারদীঘি বাজার এলাকা থেকে আসামী মোঃ রুহুল আমিন (২৮), পিতা মৃত মোসলেম উদ্দিন, সাং দুপচাঁচিয়াকে গ্রেফতার করা হয়।

মারপিট মামলার আসামী মোঃ নুর ইসলাম (৫৫), পিতা মৃত কফির উদ্দিন, সাং মোস্তফাপুর মধ্যপাড়া।

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বগুড়া জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewed 1300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!