বগুড়া থেকে ১০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০১ঃডিএনসি
আশিক সুজন,বগুড়াঃ বগুড়ার নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে থেকে অনুমানিক সকাল ১০.৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার মাদক বিরোধী অভিযানে বিশেষ কায়দায় ম্যাগনেটে আটকিয়ে মাদকদ্রব্য পাচারের সময় ১০০০ পিস ইয়াবা সহ ০১ জনকের গ্রেফতার করে ডিএনসি বগুড়া।
এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার অর্ন্তগত বগুড়া সদর থানাধীন নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর কক্সবাজার হতে জয়পুরহাটগামী এস.আই এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১ বাসের G-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে কালো রংয়ের স্কস টেপ দ্বারা প্যাঁচানো সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ০২ (দুই) টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৫০০ (পাঁচশত) পিস করে সর্বমোট (৫০০+৫০০)= ১০০০ (এক হাজার) পিস, যার ওজন-১০০ (একশত) গ্রাম (উভয় আলামত ডিজিটাল কিচেন স্কেল দ্বারা পরিমাপকৃত) ও উদ্ধারকৃত আলামতের সঙ্গে ম্যাগনেটের টুকরা দুই টি যার ওজন ৬০ (ষাট) গ্রাম (প্রতিটি প্যাকেটের সাথে একটি করে ম্যাগনেটের টুকরা স্কস টেপ দ্বারা আটকানো) এবং (৩) মাদক ব্যবসায় কাজে ব্যবহৃত REALME Narzo 50 নামীয় অ্যান্ড্রয়েড ফোন ০১টি সিমসহ মোঃ জামাল (৩৫), পিতা-মৃত মোশারফ হোসেন,মাতা-মোছাঃ মোবারেক বেগম,সাং-হাজিপাড়া ইসলামপুর,ডাকঘর-ঈদগাঁও,ওয়ার্ড নং ০৬, ইউপি-১নংইসলামপুর,থানা-ঈদগাঁও,জেলা-কক্সবাজার কে গ্রেফতার করে ডিএনসি বগুড়া।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুযোগ্য ডি.ডি মোঃজিললুর রহমান দৈনিক আমার ভাষাকে বলেন, উক্ত আসামিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) মামল রুজু করে একটু আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Viewed 4500 times


