বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার উত্তর চেলোপাড়া চাঞ্চল্যকর মামলার এজাহারের বর্ণনামতে, গত (৫ এপ্রিল) রাতে ভিকটিম রবিন (২৭) তার প্রতিপক্ষগণ ভিকটিমকে পূর্ব শ্রত্রুতার জের ধরে বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া (বানিয়াপাড়া-নামাপাড়া) গ্রামের জনৈক মিজানের বসতবাড়ীর সামনে মোস্তাফিজুর রহমানের পতিত জমিতে একা পেয়ে অতর্কিতভাবে আক্রমন করিয়া চাইনিজ কুড়াল, হকিষ্টিক ও লাঠি দিয়ে এলোপাথাড়ী মারপিট করে গুরুতর জখমপ্রাপ্ত করে। পরবর্তীতে হামলাকারীগণ ভিকটিম রবিন (২৭) এর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। উক্ত ঘটনায় অভিযুক্ত ১নং পলাতক আসামী মোঃ আরিফ (৩২), পিতা, মোঃ বেলাল হোসেন, ২নং পলাতক আসামী মোঃ নিবির হোসেন (২৩), পিতা বেলাল হোসেন, ৩নং পলাতক আসামী মোঃ শামীম (২৫), পিতা আব্দুর রশিদ ও ৪নং পলাতক আসামী মোঃ রবিন (২৭), পিতা মৃত শামসের আলী, ও রুম আক্তার (২৮), পিতা আব্দুর রশিদ, সর্ব সাং ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, থানা-বগুড়া সদর। উক্ত ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করে আরো ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে, সদর থানায় ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়।
এরই ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর রবিন (৩২) হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীগণ গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সি বিচ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সদর কোম্পানী, র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত (৭ এপ্রিল) সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন সি বীচ এলাকায় এলাকায় একটি অভিযান পরিচালনা করে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ১ নং আসামী মোঃ আরিফ (৩২), পিতা, মোঃ বেলাল হোসেন, ২নং আসামী মোঃ নিবির হোসেন (২৩), পিতা বেলাল হোসেন, ৩নং আসামী মোঃ শামীম (২৫), পিতা আব্দুর রশিদ ও ৪নং আসামী মোঃ রবিন (২৭), পিতা মৃত শামসের আলী, সর্ব সাং ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, জেলা-বগুড়াগণকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই তারিখে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড এলাকায় আরো একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার ৫নং এজাহার নামীয় পলাতক আসামী রুমা আক্তার (২৮), পিতা আব্দুর রশিদ, সাং ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া, ১৮নং ওয়ার্ড, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
Viewed 1950 times



