May 29, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় এস আর গ্রুপ মোসলেম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন 

স্টাফ রিপোর্টারঃ এক্স ক্রিকেটার বগুড়ার আয়োজনে এসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআর গ্রুপের এমডি আসিফ রব্বানী সানভি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, ক্রিকেট সংগঠক রাব্বি রাশেদ রিজভী মিঠু, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ক্রিকেট সংগঠক শাহেদুল ইসলাম রবি, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, ইশতিয়াক আহমেদ ইসতি, হাদিয়া জামান শিশির, মারুফ হোসেন, মাহাবুব উদ্দিন প্যাটেল প্রমুখ। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্সআপ দল কে এক লক্ষ টাকা প্রাইজমানি সহ ট্রফি প্রদান করা হবে। টুর্নামেন্টটি আগামী ১১ এপ্রিল সকাল ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হবে।

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!