April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্সে ধানের শীষের পক্ষে ব্যবসায়ীদের গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের বিআরটিসি শপিং কমপ্লেক্সের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশার পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

উক্ত গণসংযোগ ও প্রচারণায় সভাপতিত্ব করেন আসাদুল হক কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি শপিং কমপ্লেক্সের উপদেষ্টা ও এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু,উপস্থিত জাকির হোসেন, মুশকিকুর রহমান, আবু বক্কর সিদ্দিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, শহর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল মন্ডলসহ বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আকরাম, সহ-সভাপতি রবিউল ইসলাম পারভেজ, মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম মুন্না, কোষাধ্যক্ষ নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!