March 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ ৪৮তম বিসিএস এর নব যোগদানকৃত চিকিৎসকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা আয়োজন করেছে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়। আজ মঙ্গলবার, সকাল ১০ টায়, কার্যালয়ের বন্ধন সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলার সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম। প্রায় শতাধিক নবযোগদানকৃত চিকিৎসক বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন। মত বিনিময়ের পাশাপাশি সভায় তাদের সামনে দুটি বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরা হয়। ‘Physician’s Etiquettes as Government Officer’ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এবং ‘Medico-legal Cases in Hospital’ বিষয়ক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: নাফিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদ। উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন ডা. পূণম সরকার, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ। নবযোগদানকৃতদের উদ্দেশ্যে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, একজন লোকসেবী চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। কর্মস্থলে থাকতে হবে। অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।

Viewed 1650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!