বগুড়ায় কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ গড়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফায় কৃষকদের সুরক্ষায় সুনিদিষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। ফলে কৃষকদের অধিকার নিশ্চিত হবে।
আজ শুক্রবার বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, কৃষকদল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম। আলোচক ছিলেন দেশ গড়ার পরিকল্পনা কমিটির সদস্য কৃষিবীদ ড. আব্দুল মজিদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন, ডা. মামুনুর রশিদ মিঠু, কৃষকদল নেতা আবু রক্কর সিদ্দিক, ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাদল প্রমুখ।
Viewed 2350 times


