তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আল্লাহর রহমত কামনায় গাবতলীতে দোয়া মাহফিল
আ:ওয়াহেদ ফকির,বগুড়া: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আল্লাহর রহমত কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা’য় বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা দক্ষিণপাড়া দারুস সালাম জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বেগম খালেদা জিয়ার বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নবীর হোসেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইলিয়াছ মাহমুদ উজ্জ্বল, রিবন মিয়া, শহিদুল ইসলাম, লিটন মিয়া, নোমান বাবু, মুরাদ হোসেন, আব্দুল হান্নান, সিহাব বাবু, বিএনপি নেতা আব্দুল করিম, ফয়সাল মোল্লা, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, যুবদল নেতা সিপন মিয়া, আবু সাঈদ, আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, আল মামুন, সুমন মিয়া, শ্রমিকদল নেতা জাকির হোসেন, জাসাস নেতা আনোয়ার হোসেন লয়ে, হাসানুজ্জামান তরুণ, হেলাল উদ্দিন সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
Viewed 4250 times


