কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ বগুড়া কাহালু উপজেলা ১০ মার্চ সোমবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিব এর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৫/ ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জহুরুল আলম,উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সবুজ হোসেন, নারহট্র ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান গোলাম রাব্বানী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বর জাহানারা বেগম,আক্তারুনেসা প্রমুখ।
Viewed 11800 times


