August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

২০২৬ সালের নির্বাচনের সম্ভাব্য প্রেক্ষাপটঃজনগণের প্রত্যাশা ও প্রতিক্রিয়া

সম্পাদকীয়ঃ- ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে আন্তর্জাতিক মহলে তেমন গ্রহণযোগ্যতা পায়নি।প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোট এই নির্বাচন বর্জন করায় ভোটার উপস্থিতিও ছিল কম।এর পরিপ্রেক্ষিতে, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-আন্দোলনে তৎকালীন সরকারের পতন হয় এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।এই সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছে।

 

গ্রহণযোগ্য একটি নির্বাচন:-

বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।২০২৬ সালের জাতীয় নির্বাচন থেকে জনগণের মূল প্রত্যাশা অতীতের মতো প্রশ্নবিদ্ধ না হয়।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হবে জনগণের এই প্রত্যাশাকে বাস্তবায়নের রুপান্তরিত করা।

 

 

জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার:-

ভোটারদের মধ্যে অধিকাংশ ভোটাররা মনে করেন,তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে।তাই ২০২৬ সালের নির্বাচনে তারা স্বাধীন ও ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে চান।ভোটার উপস্থিতির হারও এবার অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে!!

 

রাজনৈতিক স্থিতিশীলতা ও সংঘাতমুক্ত পরিবেশ:-

অতীতের নির্বাচনগুলোতে সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের ঘটনায় দেশের জনগণকে আতঙ্কিত করেছে।জনগণ এবার এমন একটি নির্বাচন চায়,যেখানে দলীয় কোন্দল বা ক্ষমতার দ্বন্দ্বের লড়াইয়ে চেয়ে যেন জনগণের স্বার্থ-সুরক্ষা বেশি গুরুত্ব পায়।

 

নতুন রাজনৈতিক ধারার সূচনা:-

ছাত্র-জনতার আন্দোলন একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে।অনেকেই আশা করছেন,এই পরিবর্তনের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে,যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি পূরণে আরো বেশি দায়বদ্ধ থাকবে।

 

অর্থনৈতিক ও সামাজিক ইস্যু:-

দেশের চলমান অর্থনৈতিক সংকট,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানের অভাব মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে।জনগণ প্রত্যাশা করেন,নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন,তারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব ও ভূমিকা পালন করবে।

 

 

 

দূর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা:-

দেশের উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা।বিগত নির্বাচন গুলোতে ক্ষমতায় আসীন হয়ে সবাই চুরি করে সাধুর বেশ ধারণ করেছে।জনগণের পক্ষ থেকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো দাবির প্রত্যাশা বিরাজ করছে জনমনে।

 

পুনরায় সংঘাতের আশঙ্কা:-

কিছু বিশ্লেষক মনে করেন,রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে ২০২৬ সালের নির্বাচন আবারও সংঘাতময় হতে পারে।যদি শেখ হাসিনা নির্বাসিত থেকে ফিরে আসেন অথবা নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়,তাহলে অনিশ্চয়তা বাড়বে।

 

প্রতিশ্রুতির কার্যকারিতা:-

অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে,তা কতটা বাস্তবায়িত হবে,তা নিয়েও কিছু মানুষের মধ্যে সন্দেহ রয়েছে জনমনে।নতুন সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলো তাদের পুরনো ধারা থেকে কতটা বেরিয়ে আসবে,তা নিয়েও প্রশ্ন বিরাজ করছে দেশের জনগনের মনে।

 

 

২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন আশার আলো নিয়ে এসেছে।সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করাই হবে জনগণের মূল চাওয়া।তবে এই পথ কতটা মসৃণ হবে,তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং জনগণের প্রতিশ্রুত গণতন্ত্র রক্ষার ওপর

Viewed 9850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!