May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“লিখি আমি আপনমনে”

আমি তো লিখি আপন মনে,

গায়ে মেখে নেয় তারা নিজে নিজে।

লেখকরা একটু পাগল বটে,

লেখনী আসে চেতনার গভীর থেকে।

লেখনী হয় না উদ্দেশ্য প্রণোদিত ভাবে,

লিখতে বসে লিখি,আমি আমার আপন মনে।

চেষ্টা করি তো সত্য বলার,

মিলে গেলে বল আমার কি আর করার!!

আমি তো করি না কাওকে ছোট,

পারিবারিক শিক্ষাটা যে এমনটি’ই ছিল।

ওঠে’ই যদি কথা যোগ্যতার,

জানি আমি নেই তা তোমার!!

লিখি তো আমি বাস্তবতা,

নিজের জীবনের’ই অভিজ্ঞতা।

বলি না কল্পকথা,

জানি যে আমি বাস্তবতা।

বাস করতাম আমিও কল্পনাতে,

চোখ খুলেছে আমার দৃঢ়ভাবে।

শিখিনি তো আমি লেখা,

তাতেই লাগে এত ব্যাথা!!

এই জগৎ ছিল মোর চিরচেনা,

ঘোর কেটে যেয়ে দেখি সব অচেনা।

বুঝিতো আমি তাদের পরিকল্পনা,

যতই দেখাও মিথ্যা আন্তরিকতা!!

বেইমানি আর করবে কত,

উপর ওয়ালাকে দেখে একটু ভয় করো।

ইহকালে না হয় পার পেয়ে যাবে,

পরকালে তুমি কোথায় পালাবে।

আউরিয়ে যাও নিতিবাক্য,

আর মেরে দিতে চাও অন্যের অংশ।

নিতিভ্রোষ্টের নিতি বাক্য,

আর তার চাকচিক্য!!

এ সব আমি প্রতিনিয়ত’ই

দেখে দেখে অভ্যস্ত!!

   _আশিক সুজন।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!