April 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন’র।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬:৩০ টার দিকে  মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  বিধ্বস্ত বিমানটি থেকে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

বিমানটি বিধ্বস্তের কারণ তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে,  মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

Viewed 5050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!