August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইরানের তেল বিক্রি বন্ধে মার্কিন প্রচেষ্টা, ৫২টি জাহাজ ও ১৫ প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায়

ডেস্ক রিপোর্ট : ইরানের জাহাজ পরিবহন শিল্পকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১০০’রও বেশি ব্যক্তি, কোম্পানি ও জাহাজ, যারা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার পর এটি আরও তীব্র হয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার লক্ষ্য হলো—ইরান যাতে তেল বিক্রি করতে না পারে এবং যে অর্থ দেশটির শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখছে, সেটিকে থামানো।

 

নতুন এই নিষেধাজ্ঞায় মূলত মোহাম্মদ হোসেইন শামখানি নামক এক ব্যক্তির মালিকানাধীন শিপিং স্বার্থকে টার্গেট করা হয়েছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানির পুত্র।

 

মার্কিন ট্রেজারি বিভাগ একে ২০১৮ সালের পর থেকে ইরানকে ঘিরে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা কার্যক্রম হিসেবে অভিহিত করেছে।

Viewed 5900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!