August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২২

ডেস্ক রিপোর্ট : অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ডিজেলে ভর্তুকি কমানোর সরকারি সিদ্ধান্তের জেরে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এতে করে ব্যাপক সংঘর্ষ, লুটপাটের মতো ঘটনা ঘটছে।

বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  খবর আল জাজিরার।

গত সোমবার (২৮ জুলাই) সরকারের ডিজেলের দাম এক-তৃতীয়াংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটের ডাক দেয় মিনিবাস ট্যাক্সি ইউনিয়নগুলো। এরপর থেকেই শুরু হয় তীব্র বিক্ষোভ। ব্যয়বহুল ভর্তুকি কমানো এবং সরকারি কোষাগার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এরপর বিক্ষোভ দ্রুতই সহিংসতায় রূপ নেয়। লুটপাট, ভাঙচুর এবং বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে মারাত্মক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে বুধবার নিরাপত্তা সংকট মূল্যায়ন এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিক্রিয়া সমন্বয় করতে একটি জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট জোয়াও লরেঙ্কোর মন্ত্রিসভা।

Viewed 6500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!