September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক আরোপ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট : ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটি থেকে আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে ব্রাজিল হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে। খবর বিবিসির।

চীনের পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ মাসের শুরুতে অবশ্য ট্রাম্প বড় শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ করেন ট্রাম্প

Viewed 9200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!