August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট বুধবার রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে। খবর রয়টার্সের।

চলতি বছরের ১৭ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে, এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টও এ চুক্তি অনুমোদন দেয়।

যদিও চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই, তবুও এতে উল্লিখিত হয়েছে যে, উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং যৌথ মহড়ায় অংশ নেবে।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানকে ইউক্রেনে রুশ হামলার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের অভিযোগ করেছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

 

চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি আন্তঃব্যাংক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় আর্থিক পণ্যসামগ্রীর প্রচারণা।

 

Viewed 9000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!