July 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গোপালপুরে ফুটবল বিতরণ ও মাদ্রাসার ছাত্রদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড চক নাজিরপুর মহল্লায় স্থানীয় যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ এবং পরবর্তীতে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন:মোঃ গোলজার হোসেন (৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার)শাজাহান সরকার (৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি)আকবর আলী (সাবেক কমিশনার)ইদু প্রামানিক (বিএনপি নেতা)সাইদুর রহমান (বিএনপি নেতা)আজিমুদ্দিন (বিএনপি নেতা)ইউসুফ আলী (বিএনপি নেতা)আঃ লতিফ (বিএনপি নেতা)আতিকুর রহমান (বিএনপি নেতা)আলহাজ্ব রিপন আলী (বিএনপি নেতা)আলতাফ হোসেন (যুবনেতা) প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা তরুন ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। ফুটবল বিতরণের পর নেতৃবৃন্দ স্থানীয় মাদ্রাসায় যান এবং সেখানে অবস্থানরত ছাত্রদের সাথে কুশল ও মতবিনিময় করেন। তারা ছাত্রদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!