June 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দলকে যে বার্তা দিলেন পচেত্তিনো

অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চে শুভসূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএমএনটি)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে তারা। তবে দলের এই দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে কেবল মাঠের কৌশল নয় বরং বড় স্বপ্ন দেখার মানসিকতা কাজ করেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মারিসিও পচেত্তিনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই জয় তার দলের খেলোয়াড়দের উচ্চাকাঙ্ক্ষা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং আত্মবিশ্বাসের ফল।

 

দ্য অ্যাথলেটিক-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, পরাগুয়ের বিপক্ষে ম্যাচটি প্রমাণ করেছে যে এই দলে প্রতিভার কোনো অভাব নেই। যখন দলের শক্তি ও সম্পদের সঠিক ভারসাম্য বজায় থাকে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো দলের জন্যই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবে এই জয়ের পুরো কৃতিত্ব তিনি খেলোয়াড়দেরই দিয়েছেন। কোচের মতে, কোচিং স্টাফের কাজ কেবল দলকে সঠিক পথ দেখানো, আসল কাজটা মাঠে ফুটবলাররাই করে দেখিয়েছেন।

 

খেলার ফর্মেশন বা ট্যাকটিকসের চেয়েও খেলোয়াড়দের মানসিকতায় বড় পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন পোচেত্তিনো। তার দর্শন হলো, বিশ্বাসই মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যায়। নিজের এই চিন্তাভাবনা প্রকাশ করতে গিয়ে পোচেত্তিনো বলেন, আমাদের উচিত কোনো সীমা না রেখে বড় স্বপ্ন দেখা। কেউ যদি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, তবে হয়তো সে চাঁদের কাছাকাছি পৌঁছাতে পারবে।

 

কিন্তু কেউ যদি কেবল চাঁদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখে, তবে সে চিরকাল পৃথিবীতেই আটকে থাকবে। এই ইতিবাচক শক্তি এবং আত্মবিশ্বাসই খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে সাহায্য করছে বলে তিনি মনে করেন।

দলকে আরও শক্তিশালী করতে স্কোয়াডের ভেতর সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চান এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলে কারও জায়গাই চিরস্থায়ী বা নিশ্চিত নয়। প্রতিটি খেলোয়াড়কে প্রতিদিন অনুশীলনে এবং ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেই দলে জায়গা ধরে রাখতে হবে।

 

বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং প্রতিযোগিতা; এই তিনের সমন্বয়েই মার্কিন ফুটবলকে তিনি এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

Viewed 800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!