August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার কাহালু উপজেলার আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার পুত্র সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। তাদের নামে বৈষম্যে বিরোধী ছাত- জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে ৫টি ও তার পুত্র সুরুজ উদ্দিনের নামে ৪টি মামলা হয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার পুত্র সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Viewed 8800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!