February 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক পদে পদায়িত হলেন বগুড়ার কৃতি সন্তানঃনাসিম

আশিক সুজনঃ বগুড়ার নাম উজ্জ্বল করেছেন অনেকেই। রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী থেকে শুরু করে নায়ক-নাইকা,গায়ক-গাইকা,সুরকার গীতিকার,প্রযোজক,ব্যারিস্টার,ডাক্তার,সাংবাদিক,নেতা ও প্রশাসনিক কর্মকর্তা থেকে নানান শ্রেনী পেশার মানুষ।তেমনি বর্তমানে তরুণ প্রজন্মেরা নেতৃত্ব দিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশকে।বলছিলাম মোঃ তাজমিনুর রহমান নাসিমের কথা।তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার মোঃ নাজমুস সায়াদৎ এর পুত্র।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নাসিম সভাবে খুব নম্র-ভদ্র ও শান্ত-শিষ্ঠ প্রকৃতির ছেলে।স্কুল-কলেজ পড়ালেখা নিয়েই সবসময় ব্যাস্ত সময় পার করছেন।তিনি তার সমবয়সী অনেক ছেলে-মেয়েদের মত বাজে অভ্যাস ও আড্ডা থেকে বিরত থেকে নিরবে নিভৃতে নিজের লক্ষ্যের দিকে ধাবিত হয়েছে।তবে সম্প্রতি সময়ে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি ঢাকাতে অবস্থা করছেন এবং তার পাশাপাশি সুষ্ঠ রাজনীতির মাঠ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছেন।

 

 

 

নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং দলীয় কর্মসূচি ও কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে।কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে বাংলাদেশ ছাত্র আধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য তৃণমূলে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা।

 

 

 

 

নতুন দায়িত্বপ্রাপ্ত তাজমিনুর রহমান নাসিম বলেন, “সংগঠনের আস্থা ও ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দেবে।সমগ্র বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

 

 

 

স্থানীয় পর্যায়ে নতুন কমিটির ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে এবং তরুণ ছাত্র নেতাদের জন্য বগুড়ার নগরবাসী শুভ কামনা ও আশির্বাদ প্রেরণ করেছেন।

Viewed 1050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!