বগুড়ার সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের ধানের শীষের প্রচারনায় শুরু
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন, বগুড়া শহর যুবদল। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ৩নং ওয়ার্ড কালিতলা এলাকা থেকে শুরু বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে বাড়ী বাড়ী গিয়ে ভোট চান শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিসহ অন্যান্য নেতৃবৃন্দরা। সংক্ষিপ্ত পথসভায় ওয়ার্ড যুবদলের সভাপতি মেফতা আল রশিদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় পথসভায় আরোও বক্তব্য রাখেন, সুজিত জয়সোয়াল, বাইতুল্লাহ্ শেখ, রুহুল আমিন, সাহেদ,আইনুল শেখ, মোখলেছ, আহসান রনি, সাজু মন্ডল, রনি সাহেদ, রাজু, মোনারুল,ফাহিম, রাহিম হাসান, রাজু, নাহিদ হোসেনসহ প্রমূখ। গণসংযোগ কালে ভোটারদের নতুন বছরের ক্যালেন্ডার, হ্যান্ডবিল ও শিশুদের মাঝে চকলেট বিতরন করেন।
Viewed 3850 times



