সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছেঃরফিক খান
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার বগুড়ায় আমিরে জামায়াতের জনসভার ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি বাদ জোহর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আমিরে জামায়াতের নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এবার তারা জামায়াতে ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসাতে উদগ্রীব হয়ে আছে। দূর্নীতি, দু:শাসন মুক্ত বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নাই। সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ জামায়াতকে বিজয়ী করে দূর্নীতিবাজ, চাঁদাবাজদের লালকার্ড দেখাবে। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমির আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Viewed 3050 times


