“ভূল”
জীবনের আছে যত গুলো ভূল,
সবাইকে আপন ভাবা প্রথম ভূল।
প্রয়োজনে ভাই কোথায় তুমি,
কাজ ফুরোলেই করো কুটনামি।
দিতে পারলে সবাই ভালো,
না দিলেই মুখটা করে কাল!!
কয়লা ধুলে কি যায় ময়লা,
যতই পর সাদা আলখেল্লা।
সময়টা আজকে তোমার,
হয়তো আগামীকালটা হবে আমার।
দেখি কত আর প্রতিবন্ধকতা,
সৃষ্টি করতে পার তোমরা!!
আমি আমার পথ ধরে,
হেঁটে যাব মৃদু পায়ে।
জন্ম নিয়েছি যখন পুরুষ রুপে,
ফুল বিছানো পথ পাবনা তা জানা আছে।
হাজারবার ভাঙ্গা-গড়ার মাঝে আমি,
কতবার দাঁড়িয়েছি আর হোঁচট খেয়ে পড়েও গেছি!!
তাই বলে কি পড়ে যাবার ভয়ে,
পথচলা ছেড়ে দেব কি করে!!
বিবাগীর পথ রোধ করে,
আছে কি লাভ বলোতো শেষে!!
এই কোন কিছুই আমার নয়,
তাই হারানোর ও নেই কোন ভয়।
আল্লাহ পাকের নিয়ামত আর তার রহমত,
যখন খুশি তখন সে ফিরিয়ে নিতেই পারে!!
তার খুশিতেই আমি খুশি,
সবসময়ই আলহামদুলিল্লাহ বলি।
Viewed 5700 times