September 29, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“মরীচিকা”

শোনা কথায় কান না দিয়ে,

আগে দেখ নিজে পরখ করে।

চিলে তোমার নিয়ে গেছে কান,

বলছো এখন কি হবে আমার!!

ছুটছো কেন তুমি চিলের পিছে,

তবুও তুমি দেখলে না একবার

নিজের কানে হাতটি দিয়ে।

কি ঘটেছে কি রটেছে,

কে করেছে কি করেছে!!

আসলেও তা সত্য,

নাকি তুমি বলছো মিছে!!

আগে তুমি যাচাই কর,

তারপরে আবার বাছাই কর।

যাচাই বাছাই না যদি কর,

হোঁচট খাবে তুমি প্রতিনিয়ত।

কারণ তোমার সরলতার সুযোগ

নিতে চাইবে প্রতিনিয়ত সকল মানুষ।

সবাই নিজের স্বার্থ খোঁজে,

তুমি কি ভেবেছিলে ভালোবাসে।

সবার স্বার্থ যখন হবেনা আর চরিতার্থ,

নিরবে নিভৃতে সবাই করবেনা তোমায় সহ্য।

কেই থাকবে না তোমার প্রতিরক্ষায়,

নিয়োতির কাছে হয় সবারই পরাজয়।

অন্যের ক্ষতি করেছো প্রতিহিংসায়,

এতে তোমারো যে দ্বীগুন চলে যায়।

নিজের ক্ষতিতে নিজেই কর উপলব্ধি,

ক্ষমা চাইলেই কি পাওয়া যায় মুক্তি!!

পিছন থেকে আঘাত করে,

মলম লাগাতে সামনে এসে।

একটু চোখের আড়াল হলে,

ছড়াতে ফোয়ারা তুমি গীবতের।

ছুটছি মোরা মরীচিকার পেছনে,

আপন-পর সব ভেদাভেদ ভুলে!!

_আশিক সুজন।

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!