May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাবার প্রেমিক হতে পেরে ধন্য হৃতিক

ডেস্ক রিপোর্টঃ

সাবার জন্মদিনে তার প্রেমিক হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেতা। সেই সঙ্গে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। সেসব ছবিতে দেখা গেছে, কখনো তারা ঘুরছেন, আবার কখনো খাচ্ছেন। এককথায় একান্ত যাপনের টুকরো কোলাজ যেন শেয়ার করে নিয়েছেন অভিনেতা।

প্রায় তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন হৃতিক ও সাবা। যদিও বিয়ে নিয়ে ভাবিত নন কেউ-ই। মাস কয়েক আগেই সাবা বলেন, ছোট থেকে তার মা-বাবা শিখিয়েছেন বিয়ে জরুরি নয়। যদিও তিনি কাউকে বিয়ে করতে চান, তাহলে করতেই পারেন। তবে সেটি বাধ্যতামূলক নয়।

সাবা বলেন, আমার ছয় বছর বয়সে মা-বাবা শিখিয়ে দেন বিয়ে নয়, বরং জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ। সাবা ও হৃত্বিকের বয়সের বেশ ফারাক রয়েছে। অভিনেতা ৫০ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে ১ নভেম্বর ৪০ বছরে পা দেন সাবা। 

খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্যমঞ্চে। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো অনেক কাজও খুইয়েছেন সাবা। সেই ক্ষোভ থাকলেও প্রেমিকাকে জীবনে পেয়ে হৃতিক ধন্য।

 

 

সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, তোমার কথা ভাবা এবং তোমার জন্য কিছু করা এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। শুভ জন্মদিন আমার ভালোবাসা।

Viewed 4400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!