May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক আহত

রুহুল আমিন শাহিন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) দুপুরে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আতাউর রহমান সেলিম (৩৫)। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক ইউপি সদস্যের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর সেলিম আহত হয়, মুক্তার হোসেনসহ আরও দুই জন সহযোগী পালিয়ে যান।

 

 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করা হয়েছে।ঘটনার সময় পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Viewed 5500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!