September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“মহাপাপী”

আমি পাপী, মহা পাপী,

আমার পাপের প্রায়শ্চিত্ত কি?

নিজের মনের অজান্তেই,

কষ্ট দিয়েছে কতজনাকে।

মুখের বচন কড়া তবে,

দিল যে আমার সাচ্চা আছে।

করছি আমি আত্মসমর্পণ,

আমি আমার মালিকের কাছে।

মালিক তুমি ক্ষমা কর,

তোমার পাপী বান্দাকে।

আন্তরতে নেই কোন লোভ,

নেই গো হিংসে আমার মনে।

ছেড়েছি আমি দাদন আর,

সাথে মাদকের ঝোলাকে।

মালিকের উপর আস্থা রেখে,

হালাল রুজির সন্ধানেতে।

আলহামদুলিল্লাহ বেশ তো আছি,

মালিকের দেয়া রহমতে।

হালাল পথে কষ্ট প্রচুর,

আমার প্রতিটি পদে পদে।

আসন্মানিত হতে হচ্ছে আমায়,

জীবনের প্রতিটি ধাপে।

তবুও মালিকের উপরে আস্থা রেখে,

পথ চলছি আলহামদুলিল্লাহ বলে।

মানুষের দেয়া প্রতিটি কষ্ট,

পাপ মোচনের অংশ যে।

তবুও আমি মহা পাপী,

কি সে হবে প্রায়শ্চিত্ত তবে!!

করেছি আমি জীবনের প্রতি পদে,

নিঃস্বার্থ ভাবে সাহায্য কতজনে।

এখন তাদের ব্যাবহারে,

নিজেকে বেশ তুচ্ছ লাগে।

তবুও আমি রইবো এখন,

মালিকের দেখানো সরল পথে।

হচ্ছে কষ্ট, যাচ্ছে মান

কথার আমার নেই কোন দাম।

মূল্যহীন হয়ে যাচ্ছি দিনে দিনে,

আমি নিজেই নিজের কাছে।

এভাবেই হোক প্রায়শ্চিত্ত আমার,

আমার করা কিছু পাপের।

আমি কাউকে ঠকায় নাই,

মহত্ত্ব ও দেখাই নাই!!

মহত হতে গেলে আবার,

ফিরতে হবে পুরোনো পাপে।

এমনিতেই মহাপাপী আমি,

কোন পথেতে গেলে আমার

সকল পাপের প্রায়শ্চিত্ত হবে।

মালিক তুমি ক্ষমা কর,

তোমার পাপী বান্দাকে।

                     -আশিক সুজন।

Viewed 8600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!