August 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিএনপির ধানের শীষে নির্বাচন করার ঘোষণা মীর শাহে আলমের

স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৩৭ (শিবগঞ্জ-২) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী ও স্থানীয় রাজনীতির কান্ডারী মীর শাহে আলম মহাস্থান মাজার মসজিদ প্রাঙ্গণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার জুমার নামাজ শেষে মহাস্থান মাজার মসজিদে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, দলীয় উচ্চপর্যায় থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘গ্রীন সিগনাল’ পেয়েছেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম উপস্থিত সকল মুসল্লীর কাছে পৌঁছে দেন এবং জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।

মীর শাহে আলম বলেন, ধানের শীষই এই দেশের গণতন্ত্রের প্রতীক। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।

Viewed 5550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!