September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“হারিয়ে যাব”

কোন এক দূর অজানায়,

হারিয়ে যেতে মন কেন চায়।

যেখানে থাকবেনা কোন,

হিংসা আর স্বার্থচরিতার্থ চরিত্র।

সত্যি যেদিন হারিয়ে যাব,

খুঁজবে না আমায় আর কোনদিনো।

সবি যাব আমি বিলিয়ে,

অর্থ সম্পদ যা আছে অর্জিত।

হারিয়ে যাব আমি আরন্যে,

সাধক হব আমি পরিশেষে।

তখন আমি জ্বপে যাব,

আমার রবের জয়ধ্বনি।

আল্লাহু আল্লাহু জিকির করি,

জিকিরে মালিকের প্রশংসা করি।

মালিকের প্রেমে প্রেমিক হব,

প্রেমেতে হব আমি দিবানা আশিক।

কারণ কল্ব আমার জেনে গেছে যে,

এই দুই জাহানের ভেতরে সবচেয়ে

আপন যে সে।

পর হয়ে যায় ভাই,পর হয় বোন,

স্বার্থের কারণে থাকেনা রক্তের বাঁধন!!

মাতা-পিতার ভালোবাসা নির্ভর করে,

সন্তানের আয়ের মাধ্যমে।

যে সন্তানের যত উপার্জন,

তার স্থান ততই মর্যাদাপূর্ণ।

এখান থেকেই বোঝা যায়,

ভালোবাসার ও পরিমাপ করা যায়।

মায়ের চেয়ে আপন ভাবতে,

পারবে কি তুমি অন্য কাউকে!!

সুখে-দুঃখে মা”ই থাকে পাশে,

অন্যরা সব বিনিময় খোঁজে।

আমার মায়ের দোয়ার জ্বোরে,

ঘুরে দাঁড়িয়েছি আমি বারে বারে।

                   -আশিক সুজন।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!