September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“নেই কোন প্রত্যাশা”

ভেঙ্গেছি আমি গড়েছি নিজেকে,

কারো প্রতি অভিযোগ না রেখে।

হৃদয় দিয়ে কাজ না হলে,

মাথা খাটাও অতঃপরে।

ভাঙ্গা গড়ার খেলা আমি,

কি পেয়েছি কি হাড়িয়েছি।

হিসেব কখনো মিলিয়ে দেখার,

সময়টি ও আমি পাইনি!!

কতো এলো আর গেল চলে,

আমি আছি নিজের স্থানে,

অবলিলায় ঠায় দাঁড়িয়ে।

আমি করি না কারো প্রতিক্ষা,

আর না করি কোন প্রত্যাশা।

যতক্ষণ আছে দেব বিলিয়ে,

যখন শেষ রবো নিরবে।

চাইনা আমি কোন কিছুর প্রতিদান,

জানি যে দিয়েছে সেই তো মহান।

দেখেছো কি কখনো ভিক্ষুকের তরে,

মহারাজ কখনো কোন প্রত্যাশা করে।

চলার পথে একটু হোঁচট খেলেই কি তবে,

মহারাজ কে ভেবেছ তোমাদের সমতলে!!

                                                     -আশিক সুজন।

Viewed 6800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!