May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মানসিক চাপ কমায় চুমু, আরও যত গুণ

ডেস্ক রিপোর্ট : ভালোবাসা প্রকাশ হিসেবে চুম্বনের জায়গা অনন্য, এর পাশাপাশি চুমুকে ভাবতে পারেন এক প্রাকৃতিক ফিটনেস টিপস হিসেবেও। আর যখন ভালোবাসায় মিশে থাকে বিজ্ঞান, তখন শরীরও হাসে, মনও থাকে প্রফুল্ল। আর ভালোবাসায় রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। গবেষকরা বলছেন, নিয়মিত চুম্বনে মানসিক চাপ অনেকটা কমে আসে, রক্তচাপ স্বাভাবিক থাকে এবং শরীরের ক্যালোরিও ঝরে যায়।

চুমুর এমন উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এটি প্রকৃতির এক ‘মিষ্টি আশীর্বাদ’। এটি যেমন সম্পর্ককে আরও গভীর করে, ঠিক তেমনি শরীর ও মনে এনে দেয় ইতিবাচক শক্তি। কারণ ‘চুমু’ শুধু ভালোবাসার প্রকাশ পায় না, এর পেছনে লুকিয়ে থাকে অবাক করা স্বাস্থ্যগুণও। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত চুমু খেলে শুধু মানসিক চাপই কমে না, শরীর থেকেও ঝরে যায় অতিরিক্ত মেদ। এমনকি চুম্বনের মাধ্যমে শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। অর্থাৎ ভালোবাসার সেই মিষ্টি মুহূর্ত এখন হতে পারে আপনার ফিটনেস ও রোগপ্রতিরোধের প্রাকৃতিক ওষুধ।

চুম্বনের সময় শরীরে নিঃসৃত হয় ‘হ্যাপি হরমোন’ বা অক্সিটোসিন, যা মানসিক প্রশান্তি এনে দেয় এবং খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত খাওয়ার অভ্যাস কমে যায়। একই সঙ্গে চুমুর সময় মুখ ও ঘাড়ের প্রায় ৩০টিরও বেশি পেশি সক্রিয় থাকে, যা ক্যালোরি পোড়াতে সাহায্য করে।

ওজন বেড়ে যাওয়া এখন অনেকের কাছেই এক অস্বস্তিকর বাস্তবতা। ডায়েট, ব্যায়াম, নানা ফিটনেস টিপস— সব কিছুই চেষ্টা করে ক্লান্ত অনেকে। কিন্তু আপনার ভালোবাসার মানুষকে চুমু খাওয়াও নাকি কমাতে পারে শরীরের অতিরিক্ত মেদ! শুনে অবাক লাগলেও, বিজ্ঞান বলছে সে কথাই। আর আপনার একটানা দুই মিনিট গভীর চুম্বনে প্রায় ৬ ক্যালোরি ঝরতে পারে। আবার দীর্ঘক্ষণ আন্তরিক চুমু খেলে প্রতি মিনিটে ৪–৬ ক্যালোরি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

এটা শুধু ওজনই নয়, আপনার নিয়মিত চুম্বন দাঁতের যত্নেও উপকার করে। এতে মুখের ভেতর লালা উৎপাদন বেড়ে মুখগহ্বর পরিষ্কার থাকে এবং দাঁতের ক্ষয় রোধ করে। এর পাশাপাশি রক্ত চলাচল বাড়ায় মুখের ত্বকেও আসে উজ্জ্বলতা। ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে চুমু ত্বককে রাখে তরতাজা, সেই সঙ্গে বয়সের ছাপ ফেলে দিতে সাহায্য করে।

এ বিষয়ে একাধিক গবেষক জানিয়েছেন, নিয়মিত চুমু মানসিক চাপ কমিয়ে শরীরে ভারসাম্য বজায় রাখে। দিনে অন্তত ৩–৪ বার গভীর ও আন্তরিক চুম্বন করলে শরীর ও মনে আসবে দৃশ্যমান পরিবর্তন। তবে তা হতে হবে এমন ভঙ্গিতে, যাতে মুখের পেশিগুলো সক্রিয়ভাবে কাজ করে। এতে মেদ ঝরার পাশাপাশি মানসিক প্রশান্তিও পাওয়া যায়।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, চুমু খাওয়ার আগে মুখের পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা জরুরি। তা না হলে এই ‘মিষ্টি ফিটনেস কৌশল’ হয়ে উঠতে পারে উল্টো ক্ষতির কারণও।

Viewed 4300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!