May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শপথ নিলেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা

ডেস্ক রিপোর্ট : আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথ পাঠের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ২৬ জন প্রার্থী শপথ নেন। এছাড়া ১৪টি হল এবং ১ হোস্টেল সংসদ নির্বাচনে বিজয়ী ২৩৬ প্রতিনিধি শপথ গ্রহণ করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় সংসদে ২৬ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ২৪ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় সংসদে শপথ নেন যারা:

ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতে ছাত্রশিবিরের প্রার্থীরা জয় পেয়ে শপথ নেন। তারা হলেন—খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান।

এছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ শপথ নেন।

সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়ে শপথ নেন তামান্না মাহবুব প্রীতি। এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে শপথ নেন—জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ। তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য আকাশ দাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি হল ও একটি হোস্টেল। ছাত্রীদের জন্য রয়েছে মাত্র ৫টি হল। ১৪টি হল সংসদে ১৬ জন করে প্রতিনিধি এবং একটি হোস্টেল সংসদে ১২ জনসহ সর্বমোট ২৩৬ জন প্রতিনিধি নির্বাচিত হন।

জানতে চাইলে অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ প্রদান করা। আমরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণের সুন্দর পরিবেশ আয়োজন করেছি।

Viewed 4400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!