September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুর উপজেলা তাঁতি দলের সমন্বয়ে ৩১ দফা লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে শেরপুর উপজেলা তাঁতি দলের সমন্বয়ে শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় বুধবার (১৫ অক্টোবর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

 

উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু , বগুড়া জেলা তাঁতি দলের সভাপতি সারোয়ার, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, সিনিয়র সহ সভাপতি আজাদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা তাঁতি দলের সভাপতি ইঞ্জিঃ মোঃ মামুন আব্বাসীসহ তাঁতি দলের নেতৃবৃন্দ।

Viewed 5400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!