September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ হাত ধোয়ার নায়ক হোন এই শ্লোগানে বগুড়ার শেরপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বরে র‌্যালি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

 

উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

 

শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার কামরুন্নাহার মিনার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শিক্ষিকা শাহনাজ পারভীন প্রমুখ।

Viewed 5700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!