May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, দাবি না মানলে কাল ‘লংমার্চ টু যমুনা’

স্টাফ রিপোর্টারঃ আজ বুধবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

 

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

 

তিনি বলেন, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবো। প্রশাসনকে বলবো, আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

 

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, আগামীকাল দাখিল পরীক্ষা আছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস-পরীক্ষা কিছুই চলবে না।

 

এর আগে দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলো। অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা।

Viewed 4400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!