May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

স্বর্ণজয়ী রোলার স্কেটার পৃথিবীকে বগুড়ায় সংবর্ধনা প্রদান   

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসে বগুড়ার ছেলে পৃথিবী বাংলাদেশের পক্ষে অর্জন করেছে ২টি স্বর্ণ পদক।

 

ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং-এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতা”-তে ৫০০ মিটার ও ১০০০ মিটার +ডি ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বাংলাদেশের প্রতিযোগী বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন।

দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়াজুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে।

 

 

এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্তরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মমিনুর রশীদ শাইন, খালেদ মাহমুদ রুবেল, অফিস সহকারী মারুফ আহম্মেদ সুমন, জিহাদ আহম্মেদ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Viewed 10800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!