May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাজাপুরে দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ বগুড়ার সাজাপুর উত্তরপাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া

জেলা কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে

মাদ্রাসার মহাতামিম হাফেজ গোলাম জাকারিয়ার সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় এতিমখানার ৫৫ জন ছাত্রের আবাসন, খাদ্য, চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে উক্ত এতিমখানাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।।

Viewed 7500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!